Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৫৯

প্রায় ১ মিনিট · ১০১ শব্দ

তিনি বলেনঃ একদা আমি বলি, ইয়া রাসূলাল্লাহ! আমার একটি দাসী আছে, যাকে আমি অনেক মারধর করেছি। এ ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য কষ্টদায়ক মনে হয়। তখন আমি বলিঃ আমি কি তাকে আযাদ করে দেব না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাকে আমার কাছে নিয়ে এসো। রাবী বলেনঃ তখন আমি তাকে নিয়ে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ আল্লাহ্‌ কোথায়? সে বলেঃ আসমানে। এরপর তিনি জিজ্ঞাসা করেনঃ আমি কে? সে বলেঃ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাকে আযাদ করে দাও, সে মুমিন।

ছবি বানান