Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৬৮

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ মর্মে খবর পান যে, উকবা ইবন আমির (রাঃ)-এর বোন পদব্রজে হজ্জে যাওয়ার জন্য মানত করেছে, তখন তিনি বলেনঃ আল্লাহ্‌ তা’আলা তাঁর এ ধরনের মানতের মুখাপেক্ষী নন। তাঁকে বল, সে যেন বাহনে সওয়ার হয়ে হজ্জ করতে যায়। আবূ দাঊদ বলেনঃ সা’ঈদ ইবন আবী আরূবা এরূপ বর্ণনা করেছেন এবং খালিদ ইকরামা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান