Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৮১

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

মুহাম্মদ ইবন ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবদুর রহমান ইবন আবদুল্লাহ ইবন কা’ব (রহঃ) তাঁর পিতা হতে এবং তাঁর দাদা হতে উপরিঊক্ত ঘটনা বর্ণনা করেছেন, যাতে রাবী কা’ব (রাঃ) বলেনঃ একদা আমি বলি, ইয়া রাসূলাল্লাহ! আমার ইচ্ছা এই যে, আমার সমস্ত মাল হতে মুখ ফিরিয়ে নেব এবং তা আল্লাহ্‌ ও তাঁর রাসূলের রাস্তায় খরচ করব। তিনি বলেনঃ না, (তুমি এরূপ করবে না)। তখন আমি বললামঃ তাহলে অর্ধেক দান করি? তিনি বললেনঃ না। তখন আমি বললামঃ তবে তিন ভাগের এক ভাগদান করি? তিনি বললেনঃ হ্যাঁ, । আমি বললামঃ তাহলে আমি আমার খায়বর যুদ্ধে প্রাপ্ত অংশটি রাখলাম।

ছবি বানান