Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৮৮

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেনঃ আনসারদের দু’ভাইয়ের মাঝে একটি (যৌথ) মীরাছ ছিল। তখন তাদের একজন অপরজনকে তা বণ্টন করে দেওয়ার জন্য বলে। তখন সে বলেঃ যদি তুমি দ্বিতীয়বার তা বণ্টনের জন্য অনুরোধ কর, তবে আমার সমস্ত মাল কা’বার জন্য ওয়াকফ হবে। তখন উমার তাকে বলেনঃ কা’বা তো তোমার মালের অমুখাপেক্ষী। কাজেই তুমি তোমার কসমের কাফফারা আদায় কর এবং তোমার ভাইয়ের সংগে কথাবার্তা বল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমার জন্য এরূপ কসম খাওয়া ও মানত করা উচিত নয়, যাতে রব্বের নাফরমানী হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় এবং যার মালিক তুমি নও।

ছবি বানান