দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৯০
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কসম খান যে, আল্লাহ্র শপথ! আমি কুরায়শদের বিরুদ্ধে জিহাদ করব। এরপর তিনি বলেনঃ ইনশা আল্লাহ্ অর্থাৎ যদি আল্লাহ্ চান। অতঃপর তিনি এরূপ শপথ করেনঃ আল্লাহ্র শপথ! আমি ইনশা আল্লাহ্ কুরায়শদের বিরুদ্ধে জিহাদ করব। তিনি পুনরায় বলেনঃ আল্লাহ্র শপথ! আমি কুরায়শদের বিরুদ্ধে জিহাদ করব। এরপর তিনি কিছুক্ষণ চুপ থেকে বলেনঃ ইনশা আল্লাহ্ অর্থাৎ যদি আল্লাহ্ চান। আবূ দাউদ বলেনঃ ওলীদ ইবন মুসলিম শারীক হতে এরূপ বর্ণনা করেছেন যে, এরপর তিনি তাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেননি।