Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,২৯৫

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি তার এমন একজন খাতক বা দেনাদারকে আটক করে, যার কাছে তার দশ দীনার পাওনা ছিল এবং সে বলেঃ আল্লাহ্‌র কসম! যতক্ষণ না তুমি আমার পাওনা পরিশোধ করবে বা কোন যামিনদার আমার কাছে আনবে, ততক্ষণ আমি তোমাকে ছেড়ে দেব না। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনাদার ব্যক্তির যামিন হন। এরপর সে ব্যক্তি তার ও’য়াদা মত স্বর্ণমুদ্রা নিয়ে আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেনঃ তুমি এই সোনা কোথায় পেলে? সে ব্যক্তি বলেঃ খনিতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এতে আমার কোন প্রয়োজন নেই এবং এতে কোন কল্যাণও নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই ব্যক্তির পক্ষ হতে উক্ত দেনা পরিশোধ করে দেন।

ছবি বানান