দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩০১
মুসাদ্দাদ (রহঃ) ..... সুলায়মান ইবন আমর তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনি যে, জাহিলী যুগের সমস্ত সূদ বাতিল করা হলো। তোমরা তোমাদের মূলধন সংগ্রহ করবে। তোমরা কারো উপর যুলুম করবে না এবং অন্য কেউ যেন তোমাদের উপর যুলুম না করে। জেনে রাখঃ জাহিলী যুগের হত্যার ক্ষতিপূরণ প্রত্যাহার করা হলো। আর প্রথম খুনের দাবী যা আমি প্রত্যাহার করছি, তা হলো হারিছ ইবন আবদুল মুত্তালিব গোত্রের প্রাপ্য খুনের দাবী। উক্ত গোত্রের একটি পুত্র সন্তানকে লায়ছ গোত্রে দুধ পান অবস্থায় হুযায়ল গোত্রীয় লোকেরা হত্যা করেছিল। তিনি বললেনঃ আমি কি পৌঁছে দিয়েছি? উপস্থিত জনতা বললঃ হ্যাঁ, তিনবার। তিনি তিনবার বললেনঃ হে আল্লাহ্! আপনি সাক্ষী থাকুন।