দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩০৮
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার সময় জিজ্ঞাসা করেনঃ অমুক গোত্রের কোন লোক এখানে আছে কি? এতে কেউ সাড়া দিল না। তখন তিনি আবার জিজ্ঞাসা করেনঃ এখানে অমুক গোত্রের কোন লোক আছে কি? কিন্তু এবারও কেউ সাড়া দিল না। পুনরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেনঃ অমুক গোত্রের কোন লোক এখানে আছে কি? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি উপস্থিত আছি। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেনঃ প্রথম দু’দফায় তুমি আমার ডাকে কেন সাড়া দেওনি। জেনে রাখ! আমি তো তোমাদের কল্যাণ কামনা করি। তোমাদের অমুক ব্যক্তি দেনার দায়ে আটক আছে, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করতে পারছে না। সামুরা বলেনঃ তখন আমি তাকে মৃত ব্যক্তির পক্ষে দেনা পরিশোধ করতে দেখি। যার পর আর কেউ তার কাছে আর কোন পাওনা চাইতে আসেনি।