দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩১৩
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট উট ধার স্বরূপ নেন। এরপর তাঁর নিকট যখন সাদাকার উট আসে, তখন তিনি আমাকে এরূপ নির্দেশ দেন যে, আমি যেন প্রাপককে ঐরূপ একটি উট প্রদান করি। তখন আমি বলিঃ সাদাকার উটগুলো সবই উত্তম এবং ছ’বছর বয়সের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রাপককে তা থেকে একটা দিয়ে দাও। কেননা, লোকদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে ভালভাবে দেনা পরিশোধ করে।