Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩২১

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

তিনি বলেনঃ আমি বাকী নামক স্থানে উট বিক্রি করতাম। তখন আমি দীনারের হিসাবে বিক্রি করে মূল্য গ্রহণের সময় দিরহাম নিতাম এবং একইরূপে দিরহামের বিনিময়ে বিক্রি করে মূল্য গ্রহণের সময় দীনার গ্রহণ করতাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হই, আর এ সময় তিনি হাফ্‌সা (রাঃ)-এর গৃহে ছিলেন। তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! মেহেরবানী করে একটু বাইরে আসুন, আমি আপনার নিকট জিজ্ঞাসা করতে চাই যে, আমি ’বাকী’ নামক স্থানে উট বেচা-কেনার ব্যবসা করি এবং আমি দীনারের বিনিময়ে বিক্রি করে মূল্য গ্রহণের সময় দিরহাম নেই, আর কোন সময় দিরহামের বিনিময়ে বিক্রি করে মূল্য গ্রহণের সময় দীনার নেই; অর্থাৎ আমি দীনারের পরিবর্তে বিক্রি করে দিরহাম নেই এবং দিরহামের বিনিময়ে বিক্রি করে দীনার গ্রহণ করি- এরূপ লেন-দেন কি বৈধ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এতে কোন দোষ নেই, তবে শর্ত হলো-সেদিনের বাজার দর অনুসারে লেন-দেন করবে এবং তোমরা দু’জন বিচ্ছিন্ন হওয়ার আগেই ব্যাপারটি সম্পন্ন করবে।

ছবি বানান