দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩২৬
একদা তিনি সা’দ ইবন আবী ওয়াককাস (রাঃ)-এর নিকট গমকে ’সালতের’[1] বিনিময়ে বিক্রি করা সম্পর্কে জিজ্ঞাসা করেনঃ তখন সা’দ তাকে জিজ্ঞাসা করেনঃ বলতো এদের মধ্যে কোনটি উত্তম? তিনি বলেনঃ গম। তখন তিনি তাকে এ ধরনের ক্রয়-বিক্রয় সম্পর্কে নিষেধ করেন এবং বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনি, যখন তাঁকে ভিজা খেজুরের বিনিময়ে শুকনো খেজুর বিক্রি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ভিজা খেজুর শুকানোর পর কি কমে যায়? তাঁরা বলেনঃ হ্যাঁ। তখন তিনি এরূপ করতে নিষেধ করেন।