দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৩৯
তিনি বলেনঃ একদা আমি আবূ যিনাদের নিকট ফল পাকার আগে বিক্রি করা যায় কিনা এবং এ সম্পর্কে কোন হাদীছ বর্ণিত আছে কি না, তা জানতে চাই। তিনি বলেনঃ উরওয়া ইবন যুবায়র (রহঃ) সাহল ইবন আবী হাছমা (রহঃ) সূত্রে তিনি যায়দ ইবন ছাবিত থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ লোকেরা ফল পাকার আগে বিক্রি করে দিত। এরপর লোকেরা যখন ফল পাড়া শুরু করতো এবং এ সম্পর্কে তাগিদ দেওয়া শুরু হতো, তখন ক্রেতা বলতো- ফলে দুমান, কুশাম এবং রোগ হয়েছে। এরূপ ক্ষতি ফলের মধ্যে দেখা যেত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এ ধরনের মোকদ্দমা অধিক হারে আসতে লাগলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের পরামর্শ দিয়ে বললেনঃ এখন থেকে ফল পাকার নিদর্শন প্রকাশ না পাওয়া পর্যন্ত তোমরা তা বিক্রি করবে না। তিনি লোকদের ঝগড়া ও মতানৈক্যের কারণে এরূপ পরামর্শ দেন।