দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৩৫
তিনি বলেন, আমর ইবনুল আস (রাঃ) কোন এক যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। তিনি (ইবনু লাহীআ) উপরোক্ত হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। রাবী বলেন, আমর ইবনুল আস (রাঃ) স্বপ্নদোষ হওয়ার পর প্রথমতঃ তাঁর রানের দুই পার্শ্ব ধুয়ে ফেলেন। অতঃপর তিনি নামাযের জন্য উযূ (ওজু/অজু/অযু) করে নামায আদায় করেন। বর্ণনায় এইরূপ উক্ত আছে এবং এখানে তায়াম্মুমের কথা উল্লেখ নাই। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, উক্ত ঘটনা ইমাম আওয়াঈ হতেও বর্ণিত আছে এবং তাতে তায়াম্মুমের কথা উল্লেখ আছে।