Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৫১

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরবানীর পশু অথবা বকরী ক্রয়ের জন্য একটি দীনার দেন। তিনি তা দিয়ে দু’টি বকরী ক্রয় করেন। পরে একটিকে এক দীনারে বিক্রি করেন এবং একটি বকরী ও এক দীনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে পেশ করেন। তখন তিনি তার কারবারে বরকতের জন্য দু’আ করেন। ফলে তার ব্যবসায় এত উন্নতি হয় যে, তিনি যদি মাটিও খরিদ করতেন, তবু তিনি তাতে লাভবান হতেন।

ছবি বানান