Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৫৭

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, যায়দ ইবন ছাবিত (রাঃ) বলেছেনঃ আল্লাহ্‌ রাফি ইবন খাদীজ (রাঃ)-কে ক্ষমা করুন! আল্লাহ্‌র শপথ! আমি এ হাদীছ সম্পর্কে তার চাইতে অধিক অবহিত। ঘটনাটি এরূপঃ একদা দু’জন আনসার সাহাবী পরস্পর মারামারি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের অবস্থা যদি এই হয়, তবে তোমরা জমি বর্গা দেবে না। মুসাদ্দাদ (রহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, রাফি ইবন খাদীজ শুধু এতটুকু শোনেনঃ তোমরা জমি বর্গা দেবে না।

ছবি বানান