দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৫৯
তিনি বলেনঃ একদা আমি রাফি ইবন খাদীজ -কে সোনা-রূপার বিনিময়ে জমি বর্গা দেওয়া সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ এতে দোষের কিছু নেই। তিনি আরো বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় লোকেরা নালার পার্শ্ববর্তী ফসলের জমি এবং কোন জমির বিশেষ অংশে উৎপন্ন ফসলের উপর জমি বর্গা দিত। তাই কখনো নালার পার্শ্ববর্তী জমির ফসল নষ্ট হতো এবং অন্য ফসল নিরাপদ থাকতো। সে সময় লোকদের মাঝে কেবল মাত্র এই প্রথা চালু ছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে নিষেধ করেন। অবশ্য যা নিরাপদ ও সংরক্ষিত থাকবে, সেখানে এরূপ করলে তাতে দোষের কিছু নেই।