আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৭৫
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর বিজয়ের পর এরূপ শর্ত লাগান যে, যমীন আমি নিয়ে নেবো এবং এখানে যে সোনা-রূপা পাওয়া যাবে, তাও আমার। তখন খায়বরবাসীগণ বলেনঃ আমরা আপনাদের চাইতে চাষাবাদে বিশেষ পটু, তাই আপনি এ শর্তে খায়বরের জমি আমাদের প্রদান করূন যে, এর উৎপাদিত ফসলের অর্ধেক হবে আপনার এবং বাকী অর্ধেক হবে আমাদের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শর্তে তাদের জমি প্রদান করেন। এরপর যখন খেজুর কাটার সময় আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবন রাওয়াহা -কে তাদের নিকট পাঠাতেন। সেখানে গিয়ে খেজুরের পরিমাণ নির্ধারণ করে বলতেনঃ এ বাগানে এত পরিমাণ খেজুর হবে। মদীনাবাসীদের পরিভাযায় একে ’খার্স’ বলা হতো। তখন তারা বলতোঃ ওহে ইবন রাওয়াহা! আপনি তো বেশী আন্দায করলেন। তখন তিনি বলেনঃ তাহলে আমি খেজুর কাটার ব্যবস্থা করি এবং আমি যা অনুমান করেছি তার অর্ধেক তোমাদের দেই। তখন তারা বলেঃ না, আপনার অনুমানই সত্য এবং এ সত্যের কারণে আসমান ও যমীন স্থির আছে। আর আমরা আপনার অনুমান অনুযায়ী ফল গ্রহনে রাজি আছি।