আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৩৮
তিনি বলেন, একদা দুই ব্যক্তি সফরে বের হয় পথিমধ্যে নামাযের সময় উপনীত হওয়ায় তারা পানি না পাওয়ায় তায়াম্মুম করে নামায আদায় করে। অতঃপর উক্ত নামাযের সময়ের মধ্যে পানি প্রাপ্ত হওয়ায় তাদের একজন উযূ (ওজু/অজু/অযু) করে পুনরায় নামায আদায় করল এবং অপর ব্যক্তি নামায আদায় করা হতে বিরত থাকে। অতঃপর উভয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে হাযির হয়ে এই ঘটনা বর্ণনা করল। তিনি বলেনঃ তোমাদের যে ব্যক্তি নামায পুনরায় আদায় করেনি সে সুন্নাত মোতাবেক কাজ করেছে এবং এটাই তার জন্য যথেষ্ট আর যে ব্যক্তি উযূ করে পুনরায় নামায আদায় করেছে তার সম্পর্কে বলেনঃ তুমি দ্বিগুণ ছওয়াবের অধিকারী হয়েছ। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এই হাদীছটি আতা ইবনু ইয়াসার (রাঃ) এর সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট থেকে বর্ণিত আছে। আবূ দাউদ আরও বলেন, এ হাদীছে আবূ সাঈদ এর উল্লেখ সংরক্ষিত নয়, বরং এটা মুরসাল হাদীছ।