Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৮৫

প্রায় ২ মিনিট · ১৫৫ শব্দ

উবায়দুল্লাহ ইবন মু’আয (রহঃ) .... খারিজা ইবন সালত (রাঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা তিনি কোন এক কাওমের পাশ দিয়ে গমন কালে সেখানকার কিছু লোক তার কাছে এসে বলেঃ আপনি তো ঐ ব্যক্তির নিকট থেকে কিছু মংগল নিয়ে এসেছেন, এখন আপনি আমাদের এ ব্যক্তির উপর ঝাড়-ফুঁক করুন। তখন তারা জনৈক শৃঙ্খলাবদ্ধ পাগলকে তাঁর কাছে নিয়ে আসে। তিনি তার উপর তিন দিন সকাল-সন্ধ্যা সূরা ফাতিহা পাঠ করে থুথু জমা করে তার শরীরে নিক্ষেপ করতে থাকেন। ফলে সে ব্যক্তির অবস্থা এমন ভাল হয়ে যায় যে, সে যেন বন্ধনমুক্ত হয়ে যায়। তখন সে লোকেরা তাঁকে কিছু প্রদান করে। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে সমস্ত ঘটনা তাঁর কাছে বর্ণনা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি যা পেয়েছ তা ভক্ষণ কর। আমার জীবনের শপথ! কিছু লোক তো মিথ্যা তন্ত্র-মন্ত্র পাঠ করে এর বিনিময়ে অর্জিত মালামাল ভক্ষণ করে। আর তুমি তো সত্য মন্ত্র পাঠ করে এর বিনিময়ে প্রাপ্ত মাল ভক্ষণ করেছো।

ছবি বানান