দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৯১
হারূন ইবন আবদিল্লাহ ...... তারিক ইবন আবদির রহমান কারশী বলেন যে, রাফি ইবন রিফা’আ একবার আনসারদের কাছে উপস্থিত হয়ে বলেনঃ আজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন। আর তা হলোঃ দাসীদের মাল গ্রহণ করা। তবে তা গ্রহণযোগ্য যা তারা নিজেদের হতে উপার্জন করে। এরপর তিনি ইশারা করে দেখান যে, হাতের কাজ হলোঃ রুটি পাকানো, চরকায় সুতা কাটা এবং তুলা ধুনা ইত্যাদি।