দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৯৪
তিনি বলেনঃ আমি কোন ছেলের কান কেটে ফেলেছিলাম, অথবা কেউ আমার কান কেটে নিয়েছিল। এ সময় আবূ বকর (রাঃ) হজ্জের উদ্দেশ্যে আমাদের কাছে আসলে আমরা তাঁর নিকট সমবেত হই। তখন তিনি আমাদের উমার (রাঃ)-এর নিকট প্রেরণ করেন। এ সময় উমার (রাঃ) বলেনঃ এতে তো কিসাস গ্রহণ করা যেতে পারে। হাজ্জামকে আমার কাছে ডেকে আন, যাতে সে তার থেকে রক্তপণ গ্রহণ করতে পারে। এরপর যখন নাপিতকে ডাকা হয়, তখন উমার বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছি যে, আমি আমার খালাকে একটি গোলাম দান করেছিলাম এবং আমার আশা ছিল যে, এতে তাঁর বরকত হবে। তখন আমি তাঁকে বলেছিলামঃ আপনি এ গোলামকে কোন ক্ষৌরকার, স্বর্ণকার ও কসাইয়ের নিকট সমর্পণ করবেন না।