Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৩৯৭

প্রায় ১ মিনিট · ৮০ শব্দ

আহমদ ইবন হাম্বল (রহঃ) ..... সালিম তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তি কোন মালদার গোলাম বিক্রি করে, তবে তার সম্পদের মালিক হবে বিক্রেতা। তবে কেনার সময় ক্রেতা যদি শর্তারোপ করে, তবে তা আলাদা ব্যাপার। একই ভাবে যদি কোন ব্যক্তি এরূপ খেজুর গাছ বিক্রি করে, যার নর ও মাদা খেজুর মিশ্রিত আছে, তবে সে গাছের ফলের মালিক হবে বিক্রেতা। তবে ক্রেতা যদি বিক্রেতার সাথে কোন শর্ত করে, তবে তা আলাদা ব্যাপার।

ছবি বানান