দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৪০
তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) আবূ সালামাকে অবহিত করেন যে, একদিন উমার ইবনুল খাত্তাব (রাঃ) জুমুআর খুৎবা দিচ্ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি প্রবেশ করে। উমার (রাঃ) তাকে জিজ্ঞাসা করেন, জুমুআর নামাযের জন্য সঠিক সময়ে উপস্থিত হওয়ায় কিসে তোমাকে বাধা দিল? আগন্তুক (উছমান) বিনয়ের সাথে বলেন, নামাযের জন্য সঠিক সময়ে আগমনে আমাকে কিছু বাধা দেয়নি। আমি আযান শুনার পর উযূ (ওজু/অজু/অযু) করে আসতে যতটুকু বিলম্ব হয়েছে। উমার বলেন, তুমি কি কেবল উযূই করেছ? তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুননি ’যখন তোমাদের কেউ জুমুআর নামায আদায়ের ইরাদা করবে সে যেন গোসল করে।