Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪০১

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে আসার আগে ব্যবসায়ীদের সাথে মিলিত হয়ে মাল খরিদ করতে নিষেধ করেছেন। যদি কেউ এভাবে কোন মাল ক্রয় করে, তবে বাজারে উপস্থিত হওয়ার পর ব্যবসায়ীর ইখতিয়ার থাকবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, সুফয়ান (রহঃ) বলেছেনঃ তোমরা একজন অন্য জনের বিক্রীত জিনিসের উপর জিনিস বিক্রি করবে না। যেমন এরূপ বলা যে, তার কাছে যা বিক্রি করা হচ্ছে, এর চাইতে ভাল পণ্যের মূল্য আমার কাছে দশ টাকা মাত্র।

ছবি বানান