দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪০৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ক্রয়ের উদ্দেশ্যে রাতের বেলায় তেজারতী কাফিলার সাথে পথিমধ্যে মিলিত হবে না। আর তোমাদের কেউ যেন অন্যের বিক্রিত মালের উপর নিজের মাল বিক্রি না করে এবং তোমরা উষ্ট্রী বা বকরীর স্তনে বিক্রির উদ্দেশ্যে দুধ জমা করে রাখবে না। যদি কেউ এরূপ কোন পশু ক্রয় করে, তবে দুধ দোহনের পর তার ইখতিয়ার থাকবে, যদি সে খুশী হয়, তবে তা রাখতে পারবে; অন্যথায় এক সা’আ পরিমাণ খেজুর সহ তা ফিরিয়ে দেবে।