দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৪২
ইয়াযীদ ইবনু খালিদ ..... হাফসা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ প্রত্যেক বয়ঃপ্রাপ্ত ব্যক্তির জন্য জুমুআর নামায আদায় করা একান্ত কর্তব্য এবং যে ব্যক্তি জুমুআর নামাযের জন্য গমন করবে তাঁর জন্য গোসল করা প্রয়োজন। ইমাম আবূ দাউদ বলেন, কোন নাপাক ব্যক্তি যদি জুমুআর দিনের সুবহে সা’দিকের পর গোসল করে তবে ঐ গোসলই তার জন্য যথেষ্ট হবে।