দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪২৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রেতা-বিক্রেতা বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের ইখতিয়ার থাকে। যদি তারা সততার সাথে তা সম্পন্ন করে এবং বিক্রীত মালের দোষ-গুণ স্পষ্টভাবে বর্ণনা করে, তবে এরূপ ক্রয়-বিক্রয়ে তাদের উভয়ের বরকত হবে। পক্ষান্তরে যদি তারা তা গোপন করে এবং মিথ্যা বলে, তবে তাদের বেচা-কেনার বরকত দূর হয়ে যাবে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, রাবী সাঈদ ইবন আবূ উরওয়া এবং হাম্মাদ বলেনঃ যতক্ষণ ক্রেতা-বিক্রেতা পৃথক না হয়, অথবা ইখতিয়ারের কোন শর্ত নির্ধারণ না করে। তিনি তিনবার এরূপ বলেন।