দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪২৮
তিনি বলেনঃ আবদুল্লাহ ইবন শাদ্দাদ এবং আবূ বুরদা (রাঃ)-এর মধ্যে অগ্রিম বিক্রি নিয়ে মতভেদ দেখা দেয়। তখন তাঁরা আমাকে ইবন আবূ আওফা (রাঃ)-এর নিকট প্রেরণ করেন। আমি তাঁর কাছে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যামানায় এবং আবূ বকর (রাঃ) ও উমার (রাঃ)-এর সময় গম, যব, খেজুর এবং কিসমিস অগ্রিম বিক্রি করতাম। রাবী ইবন কাছীর (রহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেন যে, অগ্রিম বিক্রি এমন লোকদের সাথে করা হতো, যাদের কাছে এ ধরনের ফল থাকতো না। এরপর আমি ইবন আবযা -কে জিজ্ঞেস করলে তিনি ও এরূপ বলেন।