দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৩১
তিনি বলেনঃ জনৈক ব্যক্তি অপর এক ব্যক্তির বিশেষ একটি গাছের ফলের উপর অগ্রিম বিক্রি নির্ধারণ করে। ঘটনা-ক্রমে সে বছর সে গাছে কোন ফল ধরেনি। তখন তারা উভয়ে ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পেশ করে। তখন তিনি বলেনঃ তুমি কিসের বিনিময়ে তার মাল গ্রহণ করছো? তুমি তার মাল ফিরিয়ে দাও। এরপর তিনি বলেনঃ তোমরা বিশেষ কোন গাছের ফল ততক্ষণ অগ্রিম বিক্রি করবে না, যতক্ষণ না তা পরিপক্ব হয়।