দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৩৩
তিনি বলেনঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় কয়েকটি গাছের ফল ক্রয় করেছিল, যা দৈব-দুর্বিপাকে বিনষ্ট হওয়ায় লোকটি ঋণগ্রস্ত হয়ে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তাকে সাদাকা প্রদান কর। তখন লোকেরা তাকে দান-সাদাকা প্রদান করা সত্ত্বেও তার ঝণ অপরিশোধিত থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি এখন যা পেয়েছ তা গ্রহণ কর, বর্তমানে আর কিছুই পাবে না।