দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৩৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ব্যক্তি এমন, যাদের সাথে মহান আল্লাহ্ কিয়ামতের দিন কথা বলবেন না। (১) এমন ব্যক্তি, যার কাছে তার প্রয়োজনের চাইতে অধিক পানি আছে, কিন্তু সে মুসাফিরকে সে পানি পান করতে নিষেধ করে; (২) এমন ব্যক্তি, যে আসরের সালাতের পর তার মাল বিক্রির জন্য মিথ্যা কসম করে এবং (৩) এমন ব্যক্তি, যে কোন ইমামের নিকট বায়আত করে, এরপর ইমাম যদি তাকে কিছু প্রদান করে, তখন সে বায়’আতের উপর স্থির থাকে। পক্ষান্তরে ইমাম যদি তাকে কিছু না দেয়, তখন সে তার আনুগত্য করে না।