Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩৪৪

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

মুহাম্মাদ ইবনু সালামা .... আব্দুর রহমান ইবনু আবূ সাঈদ আল্-খুদরী তাঁর পিতার নিকট হতে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ প্রত্যেক বয়স্ক ব্যক্তির জন্য জমুআর দিন গোসল করা প্রয়োজন। তাছাড়া মিস্ওয়াক করা এবং সাধ্যানুযায়ী সুগন্ধি ব্যবহার করাও কর্তব্য। কিন্তু রাবী বুকায়ের সনদের মধ্যে আব্দুর রহমানের নাম উল্লেখ করেন নি; এবং রাবী সুগন্ধি দ্রব্য সম্পর্কে উল্লেখ করতে গিয়ে ’যদিও মহিলাদের জন্য ব্যবহৃত সুগন্ধি দ্রব্য হয়’ শব্দটি উল্লেখ করেছেন।

ছবি বানান