দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৪০
তিনি বলেনঃ একদা আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুমতি নিয়ে তাঁর জামার অভ্যন্তরে মুখ ঢুকিয়ে তাঁর দেহ মুবারক চুম্বন করেন এবং তার শরীরের সংগে মিশে যান। এ সময় তিনি বলেনঃ ইয়া নাবিয়াল্লাহ! এমন কোন বস্তু আছে যা দিতে নিষেধ করা যায় না? তিনি বলেনঃ পানি। এরপর তিনি বলেনঃ হে আল্লাহ্র নবী! এমন কোন জিনিস আছে, যা না দেওয়া বৈধ নয়? তিনি বলেনঃ লবণ। এরপর তিনি জিজ্ঞসা করেনঃ ইয়া নাবিয়াল্লাহ! এমন কোন বস্তু আছে, যা থেকে অন্যকে মানা করা যায় না? তখন তিনি বলেনঃ তুমি যত ভাল কাজ করবে, তা তোমার জন্য ততই উত্তম।