দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৫০
তিনি বলেনঃ মক্কা বিজয়ের বছর, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, তখন আমি তাঁকে এরূপ বলতে শুনি যে, আল্লাহ্ তা’আলা মদ, মৃত জীব-জন্তু, শূকর এবং মূর্তি ক্রয়-বিক্রয়কে হারাম করেছেন। তখন তাঁকে বলা হয়ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো জানেন, মৃত জীব-জন্তুর চর্বি দিয়ে নৌকাকে তৈলাক্ত করা হয় এবং চামড়াকে মসৃণ করা হয়, আর লোকেরা তা দিয়ে বাতি জ্বালায়। তখন তিনি বলেনঃ না, এসব তো হারাম-ই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মহান আল্লাহ্ ইয়াহূদীদের ধ্বংস করুন! যখন আল্লাহ তাদের উপর মৃত জীব-জন্তুর চর্বি হারাম করেন, তখন তারা তা গলিয়ে বিক্রি করতে শুরু করে এবং এর মূল্য ভক্ষণ করতে থাকে।