Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৫২

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কাবার নিকট উপবিষ্ট দেখতে পাই। তিনি বলেনঃ এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করেন এবং হেসে তিনবার বলেন যে, আল্লাহ্‌ তা’আলা ইয়াহূদীদের উপর অভিসম্পাত করুন! আল্লাহ্‌ তাদের জন্য মৃত জীব-জন্তুর চর্রিকে হারাম করেন, কিন্তু তারা তা গলিয়ে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে। আর আল্লাহ্‌ যখন কোন কাওমের জন্য কোন জিনিস ভক্ষণ করাকে হারাম করেন, তখন তাদের জন্য তার মূল্য গ্রহণ ও ভক্ষণ করা হারাম হয়ে যায়। রাবী খালিদ ইবন আবদিল্লাহ হতে যে হাদীছ বর্ণিত হয়েছে, তাতে এর উল্লেখ নেই যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কাবার নিকট উপবিষ্ট দেখেছিলাম। বরং তাতে উল্লেখ আছে যে, মহান আল্লাহ্‌ ইয়াহূদীদের ধ্বংস করুন!

ছবি বানান