দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৬০
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তি খাদ্য-শস্য ক্রয় করে, তবে তা মেপে নেওয়ার আগে বিক্রি করা উচিত হবে না। রাবী আবূ বকর (রহঃ) অতিরিক্ত বর্ণনা করেছেন যে, আমি ইবন আব্বাস -কে জিজ্ঞাসা করেছিলামঃ এরূপ নিষেধাজ্ঞার কারণ কি? তিনি বলেনঃ তুমি কি দেখ না যে, লোকেরা আশরাফী নিয়ে বিক্রি করে, অথচ শস্য তো তার মওসুমেই উৎপন্ন হয়ে থাকে।