দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৬৩
তিনি বলেনঃ একদা আমি বাজারে গিয়ে তেল খরিদ করি। যখন ক্রয়-বিক্রয় নিষ্পন্ন হয়ে যায়, তখন আমার কাছে এমন এক ব্যক্তি আসে, যে আমাকে এর মনমত মুনাফা দিতে আগ্রহী হয়। তখন আমি তা তার কাছে বিক্রি করতে ইচ্ছা করি। এ সময় পেছন দিক থেকে এক ব্যক্তি আমার হাত ধরলো। আমি ফিরে দেখি তিনি হলেন যায়দ ইবন ছাবিত (রাঃ)। তখন তিনি বললেনঃ তুমি এখান থেকে তেল খরিদ করেছ, কাজেই তুমি তা তোমার স্থানে নেওয়ার আগে বিক্রি করো না। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে তার ক্রয়ের স্থানে বিক্রি করতে নিষেধ করেছেন, যতক্ষণ না ব্যবসায়ী তা নিজের অধিকারে নেয়।