Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৭১

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

হারূন ইবন আবদিল্লাহ (রহঃ) ..... কাতাদা (রহঃ) পূর্বোক্ত হাদীছের সনদে ও অর্থে হাদীছ বর্ণনা করেছেন। তিনি এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, যদি তিন দিনের মধ্যে দাস বা দাসীর মধ্যে কোন দোষ-ক্রটি দেখা যায়, তবে ক্রেতা কোন সাক্ষী পেশ করা ব্যতীত তা মালিকের নিকট ফেরত দিতে পারবে। আর যদি তিন দিনের পর কোন দোষ-ক্রটি প্রকাশ পায়, তখন ক্রেতার নিকট এর জন্য সাক্ষ্য-প্রমাণ চাইতে হবে, যাতে প্রমাণিত হবে যে, খরিদের সময় গোলামের মধ্যে এ দোষ-ক্রটি ছিল। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ ব্যাখ্যা হলো আবূ কাতাদা এর।

ছবি বানান