দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৮৪
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কেউ তার মাল বিক্রি করার পর ক্রেতা হঠাৎ গরীব হয়ে যায় এবং সে বিক্রেতাকে তার মূল্য বাবদ কিছুই পরিশোধ করে না; এমতাবস্থায় বিক্রেতা তার সমস্ত মাল ক্রেতার নিকট হতে ফিরিয়ে নেবে এবং এটাই তার হক। আর যদি ক্রেতা মারা যায় তবে মালের মালিক অন্যান্য পাওনাদারদের মত হবে।