দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৮৮
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পশুকে খাদ্য দিতে অপারগ হয়ে তার মালিক তাকে ছেড়ে দিয়েছে, এখন এ পশুকে যে লালন-পালন করবে, সে-ই তার মালিক হবে। রাবী আবানের হাদীছে উল্লেখ আছে যে, একদা উবায়দুল্লাহ (রহঃ) আমির শা’আবী -কে জিজ্ঞাসা করেনঃ আপনি এ হাদীছ কার থেকে শুনেছেন? তিনি বলেন, আমি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একাধিক সাহাবী থেকে শ্রবণ করেছি।