দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৯১
মুহাম্মাদ ইবন কাছীর (রহঃ) .... উমারা ইবন উমাইর (রাঃ) তাঁর ফুফু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা তিনি আইশা -কে জিজ্ঞাসা করেন যে, আমার লালন-পালনে একজন ইয়াতীম আছে, আমি কি তার মাল খেতে পারি? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের জন্য উওম খাবার হলো তার নিজের হাতে অর্জিত খাদ্য এবং তার সন্তানের আয়ও নিজের উপার্জনের মত।