দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৯৩
মুহাম্মদ ইবন মিনহাল (রহঃ) ..... আমর ইবন শুআইব তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পদ ও সন্তান-সন্ততি আছে, আর আমার পিতা আমার মালের মুখাপেক্ষী। তখন তিনি বলেনঃ তুমি এবং তোমার মাল-সবই তোমার পিতার। আর তোমাদের সন্তান-সন্ততি তোমাদের জন্য উত্তম উপার্জন। কাজেই, তোমরা তোমাদের সন্তানের উপার্জিত মাল ভক্ষণ করবে।