দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৯৫
তিনি বলেন, একদা মুআবিয়ার মা হিনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আবূ সুফয়ান একজন কৃপণ ব্যক্তি, সে আমার এবং আমার সন্তানদের ভরণ-পোষণের জন্য প্রয়োজনীয় খরচ দেয় না। কাজেই আমি যদি তার মাল হতে কিছু করি, যা আমার নিকট থাকে, তবে কি আমার গুনাহ হবে? তিনি বলেন, তোমার এবং তোমার সন্তানদের যা একান্ত প্রয়োজন, কেবল ততটুকু মাল সদুপায়ে গ্রহণ করতে পার।