দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৪৯৭
তিনি বলেনঃ আমি জনৈক ব্যক্তির নিকট থেকে ইয়াতীমদের খরচের হিসাব লেখতাম এবং তিনি তাদের রক্ষণাবেক্ষণকারী ছিলেন। একবার ইয়াতীমরা তার নিকট এক হাযার দিরহামের একটি ভুল হিসাব পেশ করে, যা তিনি তাদের দিয়ে দেন। এরপর হিসাব করে আমি ঐ পরিমাণ অতিরিক্ত মাল ইয়াতীমদের মালের মধ্যে পাই। রাবী বলেন, তখন আমি তাকে বলিঃ এখন আপনি আপনার হাযার দিরহাম গ্রহণ করুন যা ভুল হিসাবের কারণে আপনি ইয়াতীমদের দিয়েছেন। তখন তিনি বলেন, না, আমি তা নেব না। কেননা, আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শ্রবন করেছেনঃ যদি কেউ তোমাদের নিকট কিছু আমানত রাখে, তবে তা আদায় করবে। পক্ষান্তরে যদি কেউ তোমাদের সাথে খিয়ানত করে, তবে তোমরা তাদের সাথে খিয়ানত করবে না।