দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫০৭
তিনি বলেন, একদা বাশির এর স্ত্রী তাকে বলে যে, তুমি তোমার গোলামটি আমার ছেলে নু’মানকে দিয়ে দাও এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পক্ষ হতে সাক্ষী রাখ। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলেনঃ অমুক ব্যক্তির কন্যা আমার কাছে এরূপ আবেদন করছে যে, আমি যেন একটি গোলাম তার ছেলেকে প্রদান করি। আর সে আমাকে এরূপও বলেছে যে আমি যেন এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখি। তখন তিনি বলেনঃ তার কি আরো ভাই আছে? তিনি বলেনঃ হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেনঃ তুমি কি সকলকে একটি করে গোলাম দিয়েছ, যেমন তাকে দিয়েছ? তিনি বলেনঃ না। তখন তিনি বলেনঃ এরূপ করা উচিত নয়। আর আমি তো ন্যায় ছাড়া অন্যায়ের সাক্ষী হতে পারি না।