দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫১৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তি সারা জীবনের জন্য কাউকে কিছু প্রদান করে বলে যে, আমি এই বস্তু সারা জীবনের জন্য এবং তোমার ওয়ারিছদের দিলাম, তবে এর মালিক সেই হবে, যাকে তা দেয়া হবে। সে বস্তু ফেরত নেওয়া যাবে না। কেননা, সে ব্যক্তি তা এভাবে প্রদান করেছে, যাতে উত্তরাধিকার স্বত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে।