Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫১৯

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসার রমণীর ব্যাপারে ফয়সালা করেন, যার পুত্র তাকে একটি খেজুরের বাগান প্রদান করেছিল। সে মহিলার মৃত্যুর পর তার ছেলে বলেঃ আমি তো এ বাগান তাঁর জীবিত থাকাকালীন সময়ের জন্য দিয়েছিলাম; আর সে ব্যক্তির আরো ভাই ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ বাগানটি সে মহিলার, তার জীবিত থাকা এবং মারা যাওয়া, উভয় অবস্থায়। তখন সে (ছেলে) বলেঃ আমি তাকে এটি সাদাকা স্বরূপ দিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এখন এটি তোমার থেকে দূরে সরে গেছে

ছবি বানান