Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫২৫

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

আবূ বকর ইবন আবূ শায়বা (রহঃ) ...... আবদুল্লাহ ইবন সাফওয়ান এর বংশধরদের কেউ বলেছেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে সাফওয়ান! তোমার কাছে কি কোন অস্ত্র-শস্ত্র আছে? সে জিজ্ঞাসা করেঃ আপনি কি তা জোর পূর্বক নিতে চান, না ধার হিসাবে? তিনি বলেনঃ না, বরং ধার হিসাবে নিতে চাই। তখন সাফওয়ান তাঁকে ত্রিশ থেকে চল্লিশটি লৌহবর্ম ধার হিসাবে প্রদান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধে গমন করেন। এ যুদ্ধে মুশরিকরা পরাজিত হওয়ার পর সাফওয়ানের লৌহবর্মগুলো একত্রিত করে দেখা যায় যে, কয়েকটি লৌহবর্ম হারিয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ানকে বলেনঃ তোমার কয়েকটি বর্ম হারিয়ে গেছে, আমরা কি তোমাকে এর ক্ষতিপূরণ দেব? সে বলে না, ইয়া রাসূলাল্লাহ! কেননা, আজ আমার মনের অবস্থা যেমন, সেদিন তেমন ছিল না।

ছবি বানান