দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৩১
আহমদ ইবন মুহাম্মদ (রহঃ) .... হারাম ইবন মুহায়্যাসা (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা বারা ইবন আযিব -এর উষ্ট্রী জনৈক ব্যক্তির বাগানে প্রবেশ করে তা বিনষ্ট করে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফয়সালা এরূপ করেন যে, দিনের বেলা মালের মালিক তার মালের হিফাযত করবে এবং রাতের বেলা পশুর মালিক তার পশুর রক্ষণাবেক্ষণ করবে।