Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৩,৫৫৮

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আবদুল্লাহ ইবন উমার এর অপেক্ষায় বসে ছিলাম। এ সময় তিনি আমার কাছে এসে বসেন এবং বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছি, যে ব্যক্তির সুপারিশ আল্লাহ্‌র বিধানের পরিপন্থী হয়, সে যেন আল্লাহ্‌র সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আর যে ব্যক্তি জেনে-বুঝে কোন মিথ্যা মামলা দায়ের করে, যতক্ষণ না সে তা থেকে ফিরে আসে, ততক্ষণ সে আল্লাহ্‌র ক্রোধের মধ্যে থাকে। আর যে ব্যক্তি কোন মুসলিমের উপর এমন মিথ্যা অপবাদ আরোপ করে, যা হতে সে পবিত্র এবং মুক্ত এমতাবস্থায় যতক্ষণ না সে তা থেকে তাওবা করবে, ততক্ষণ সে দোযখের কাদার মধ্যে আবদ্ধ থাকবে।

ছবি বানান